জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠকে মোদি

ডায়ালসিলেট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার স্থানয় সময় বিকেল ৩টা নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

ত্যকার মোট আটটি রাজনৈতিক দলের ১৪ জন প্রতিনিধি অংশ নেবেন। ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, কংগ্রেসের গুলাম নবি আজাদ, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

উপ সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেছেন, আগে শুনবো কেন্দ্রীয় সরকার কী প্রস্তাব দেয়। তারপর আমরা ঠিক করব, ঠিক কোন পথে এগিয়ে যাবে আলোচনা।

রাজনৈতিকভাবে জমউ-কাশ্মীরকে আরো শক্তিশালী করার দিকে বেশি গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় সরকার। আলোচনায় সেই বিষয়টা থাকতে পারে,বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এছাড়াও সেখানকার সমস্যাগুলো এবং করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস